রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

আড়াইহাজারে ভাত দিতে দেরি হওয়ায় মাকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৩.৪৮ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিজয়নগর দড়িগাঁও গ্রামে ভাত দিতে দেরি হওয়ায় মা পারভীনকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছেলে মোহাম্মদ বেলায়েতকে (২২) আটক করেছে পুলিশ। বেলায়েত দড়িগাঁও গ্রামের রোশন আলীর ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, সোমবার কৃষি কাজ শেষ করে বাসায় ফিরে মায়ের কাছে ভাত চান বেলায়েত। দিতে একটু দেরি হওয়ায় মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে মাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

ওসি জানান, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort