শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আড়াইহাজারে বেশি দামে মাংস ও তরমুজ বিক্রি, ৮ ব্যবসায়িকে জরিমানা

  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৩.৪১ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস ও তরমুজ বিক্রি করায় চার ব্যবসায়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ভুল স্বীকার করে মুচলেকা দেয়ায় দুই ব্যবসায়িকে ছেড়ে দেয়া হয়।

শনিবার (১৬ মার্চ) দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহর নেতৃত্বে গোপালদীবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টিম দেখে গোপালদীবাজারের অনেক দোকানদার দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, শনিবার আমরা বাজার মনিটরিং শুরু করি। এ সময় অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় শরিফকে ১০ হাজার ও মাহদীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় বেশি দামে তরমুজ বিক্রি করায় সাজারুল নামের এক তরমুজ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চারজন সবজি বিক্রেতাকে জরিমানা করা হয়।

 

অভিযানের সময় স্থানীয় রয়েল বেকারিতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ও অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় আরও দুইজনকে আটক করা হয়। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে দুপুরে আড়াইহাজার বাজারে দাম বেশি নেওয়ায় এক তরমুজ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গোপালদীবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort