শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আড়াইহাজারে বুদ্ধিপ্রতিবন্ধী নাতিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ২.৪৪ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

আড়াইহাজারে ১৪ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নাতিকে ধর্ষণের অভিযোগে চাচাতো দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম লোকমান হোসেন (৫৫)।

তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্ল্যান্দী ভিটিপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ।

ধর্ষণের ঘটনাটি দুই দিন আগে ঘটলেও অভিযুক্ত ধর্ষকের প্রাণনাশের হুমকিতে শিশুটি ভয়ে গোপন রাখে। বিষয়টি জানার পর বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন।

পুলিশ মামলার সূত্রধরে রাতেই কল্যান্দী ভিটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তার করে।

লোকমান হোসেন প্রায়ই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটিকে নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসতো। গত বুধবার সকালে ওই মেয়েটির মা ও ভাই তাদের কর্মস্থল এ চলে যাওয়ার পর ফাঁকা বাড়ি পেয়ে কৌশলে ডেকে নিয়ে লোকমান হোসেন তার বসত ঘরে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার কথা কাউকে বলে দিলে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। শিশুটি ভয়ে ২ দিন গোপন রাখে।

ওসি আহসান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত লোকমান হোসেনকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort