শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আড়াইহাজারে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৪.৪৯ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী মো. আলী হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তার বসত বাড়ির ছাদের সিড়ি সংলগ্ন একটি কক্ষ হতে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিওআইপি সরঞ্জামের মধ্যে রয়েছে ২১টি ভিওআইপি সিমবক্স, ২ টি লেপটপ, ১টি সিপিও, ২টি আইপিএস, ২ টি আইপিএস এর ব্যাটারি, ২ ইউপিএস (স্টেবিলাইজার), ২টি রাউটার, ৪টি রাউটার সুইজ, ৩২৬৮ পিস সিমকার্ড, ২০টি বিভিন্ন ধরনের ক্যাবল ২ টি হার্ডডিক্স, ৩ টি র‌্যাম, ১ টি মোবাইল ও ৫টি মডেম।

শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে র‌্যাব-১১’র এএসপি সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। এরআগে উপজেলার ঝাউগরা এলাকায় অভিযান চালিয়ে মো. আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আলী হোসেন অবৈধভাবে ও সরকারী অনুমোদন ছাড়া ভিওআইপি সিমবক্স ও ভিওআইপি সরঞ্জামাদি তার বাসার ঐ কক্ষে অবৈধ ভাবে স্থাপন করে বাংলাদেশ ও বহির্বিশ্বে অবৈধভাবে যোগাযোগ এর মাধ্যমে লাখ লাখ টাকা সরকারী রাজস্ব কর ফাঁকি দিয়া অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করে অবৈধভাবে টাকা উপার্জন করে আসছিল।

এ ছাড়াও সে ভিওআইপি এর মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করে অবৈধভাবে আন্তর্জাতিক কল রাউট করতো। টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের রাজস্ব ও চার্জ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে যান্ত্রিক, ভার্চুয়াল ও সফটওয়্যার ভিত্তিক কৌশল অবলম্বন করে অবৈধভাবে আন্তর্জাতিক পেমেন্ট ও রিচার্জ সেবা প্রদান করে আসছিল।

সে দীর্ঘদিন ধরে বিটিআরসির চোখ ফাঁকি দিয়ে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ টেলিযোগাযোগ সেবা দিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort