রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

আড়াইহাজারে বিএনপি নেতার হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৩৫ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি সালাউদ্দিন চৌধুরী (৬০) কে হাত ও পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা।

বর্তমানে আহত সালাউদ্দিন চৌধুরী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত ৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটলেও বুধবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।

এ ঘটনায় আহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, আমি কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতি করার কারণে একই গ্রামের রাজ্জাক মোল্লা ওরুফে রেজেক (৫০) সামাজিক খুঁটিনাটি বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে টাকা পয়সা দাবিসহ হুমকি-ধামকি দিয়ে আসছিল।

পরে ঘটনার দিন রাজ্জাকসহ তার পুত্র শরিফ (২৮), সজিব (২৫), মজিবুর রহমানের ছেলে বাবু (২৫) ও জাহাঙ্গীরের ছেলে ফরহাদসহ (২৫) অজ্ঞাত ১০-১২ জন দেশীয় অস্ত্র-দা, হকস্টিক নিয়ে সালাউদ্দিন চৌধুরীর উপর হামলা চালায়।

এ সময় সালাউদ্দিন চৌধুরীর বাম হাত ও ডান পা হাড়ভাঙ্গা সহ গুরুতর আহত হয়। পরে হামলাকারীরা ২ লাখ ১৮ হাজার টাকা ও ৪০ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন লুট করে পালিয়ে যায়।

আহত সালাউদ্দিন চৌধুরীকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা হসপিটালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি আল বারাকা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort