বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

আড়াইহাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে তরুনীকে ধর্ষণ, মামলা

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৯.১৮ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃষ্টির সময় কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক তরুণীকে (১৪) ধর্ষণ করা হয়েছে । এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে শনিবার (৬ জুলাই) আড়াইহাজার থানায় দুজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে ২ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রামচন্দ্রদী গ্রামের ওই তরুণীকে গত ২ জুলাই মঙ্গলাবার সকাল ১০টার দিকে বৃষ্টি থাকার সুযোগে কথা আছে বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ডেকে রামচন্দ্রদী এলাকায় সরকারী আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিয়ে যায় একই গ্রামের জজ মিয়ার ছেলে সফর আলী ওরফে লেংটা (২০) ও তার সহাযোগি আশ্রয়ণ পকল্পের ওই ঘরের মালিক জাহাঙ্গীরের ছেলে অলি (১৯)।

ওই ঘরে ডেকে নেয়ার পর অলির সহযোগিতায় সফর আলী ওরফে লেংটা তাকে ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি গোপন রাখার জন্য চাপ প্রয়োগ করে ধর্ষিতাকে বের করে দেয় ধর্ষক ও তার সহযোগী। ধর্ষিতা বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে তার মায়ের কাছে খুলে বলে।

এদিকে এ ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা চালায় এলাকার কতিপয় মাতাব্বর। তারা স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার জন্য কাল ক্ষেপন করে। পরে তারা ধর্ষিতার পরিবারকে ৫০ হাজার টাকা দেয়ার জন্য প্রস্তাব দেন। কিন্তু ধর্ষিতার মা তাতে রাজী না হয়ে শনিবার আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান জানান, মামলা গ্রহণের পর থেকে আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort