রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

আড়াইহাজারে ডাকাত আটক, গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ২.০৭ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মো. আবুল কাসেম (৩৫) নামে এক ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার জালাকান্দি এলাকাতে এ ঘটনা ঘটে।

আটক মো. আবুল কাসেম গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে। পরে অভিযান চালিয়ে ৮ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ৪৫ এম এল আর ক্যাম্প আড়াইহাজার সূত্রে জানা গেছে, উপজেলার জালাকান্দি এলাকায় প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে থাকে। ডাকাতি রোধে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় যৌথবাহিনী জালাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জালাকান্দি এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির করার সময় যৌথবাহিনী হাতেনাতে এক ডাকাতকে আটক করে।

পরে যৌথবাহিনীর সদস্যরা ডাকাত আবুল কাসেম থেকে ২টি বড় দা, ১টি বড় সাবল, ১টি কাটার, বিভিন্ন ধরনের মাদক ও কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করে।

যৌথবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া ডাকাত দলের দুইজনের নাম শনাক্ত করে। তারা হলেন, জালাকান্দি এলাকার আবদুর রহিম, কাঁচপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলসহ অজ্ঞাতনামা আরও তিনজন।

এদিকে যৌথবাহিনী ব্যাপক তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে জালাকান্দি রাস্তার পাশে ঝোঁপ থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে।

আটক ডাকাতকে অস্ত্রসহ আড়াইহাজার থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আটক ডাকাতকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অস্ত্রটি থানা থেকে লুণ্ঠিত বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort