শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

আড়াইহাজারে কলেজের বিদায় অনুষ্ঠানের নৃত্যের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪, ৯.১৮ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারের উচিৎপুরায় অবস্থিত হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে বহিরাগতদের নৃত্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার কারণে বইছে সমালোচনার ঝড়। বিদায় অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলেও শনিবার সকাল থেকে ভিডিওটি ভাইরাল হয়।

অনেকেই ভিডিওটিতে মন্তব্য করছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে নারী পুরুষ একত্রে উদ্যাম নাচানাচি একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেমানান। এরমধ্যে অভিযোগ উঠে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে একসাথে নাচতে বলা হয় নাকি সে অনুষ্ঠানে।

এদিকে এহেন ঘটনায় উপজেলাজুড়ে শুরু হয়েছে সমালোচনা। এ থেকে আগামী প্রজন্ম কি শিখছে সেই প্রশ্ন রাখছেন অনেকে। নাচের মধ্যে অনেক বহিরাগতদের দেখা গেছে, অশ্লীল ভঙ্গিতে নাচছেন সেখানে, এমনটা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়টি জানতে একাধিকবার কলেজের অধ্যক্ষ আব্দুস সালামকে মুঠোফোনে ফোন দেয়া হলেও তিনি উত্তর করেননি। নাম না প্রকাশ করার শর্তে অন্য একজন শিক্ষক জানান, অধ্যক্ষ কোন সময়ই ফোন ধরেনা। কলেজের সভাপতি কামাল হোসেন পলাশকে ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর লাইনটি কেটে দেয়।

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, এটি কোনভাবেই কাম্য নয়, আমরা খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort