শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৩.৫৮ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

আড়াইহাজারে মাত্র চারদিনের মাথায় আবারো একরাতে ৩ বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সালমদী নয়াপাড়া, নরেংদী ও মনোহরদী গ্রামে এই ডাকাতির ঘটনা গুলো ঘটে। এতে আহত হয়েছে ২ জন। লুটে নিয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও গৃহকর্তা সুত্রে জানা গেছে, ঘটনার দিন রাত আড়াইটার দিকে ১০/ ১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল সালমদী নয়াপাড়া গ্রামের বেসরকারী চাকুরী জীবি রিপনের বাড়ীতে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তার মা সেতেরা বেগমকে পিটিয়ে গলায় ছুরি ধরে নগদ ৩ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুটে নয়।

 

অপর দিকে ১০/১২ জনের অপর একটি ডাকাত দল একই রাতে ব্রাক্ষন্দী ইউনিয়নের নরেংদী গ্রামে নুর আলম সিকদারের বাড়ীতে হানা দিয়ে তার স্বজন হোসনাকে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়।

পরে ডাকাত দল মনোহরদী বাজারের সংলগ্ন অটো চালক মাসকুরের বাড়ীতে হানা দিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত রবিবার রাতেও আড়াইহাজারে ৩ বাড়ীতে ডাকাতি হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort