শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আড়াইহাজারে আপন বোনকে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৩.৩৭ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আপন বোনকে হত্যার অভিযোগে আসিফ নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত আসিফ মরদাসাদী গ্রামের রবিউল্লার ছেলে এবং নিহতের ছোট ভাই।

র‌্যাব জানায়, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে নিহত নাসিমা আক্তারের সঙ্গে তার ভাবী নার্গিসের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নাসিমার আপন ভাই ভাবী নার্গিসের পক্ষ নিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তার বোন নাসিমাসহ চারজনকে গুরুতর আহত করে। এর মধ্যে নাসিমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাসিমা আক্তার গত ৩১ অক্টোবর মারা যান। এই ঘটনায় নিহত নাসিমা আক্তারের মেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি মো. আসিফসহ (২০) অন্যান্য আসামিরা হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিল।

র‌্যাব আরো জানায়, নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১১ সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পলাকত প্রধান আসামি আসিফকে বুধবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort