শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আজাদের বাড়িতে আ`লীগের হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৯.৫৮ এএম
  • ২১৭ বার পড়া হয়েছে

আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাড়ি-ঘরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর ) সকাল ১১টার দিকে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় অবস্থিত বাড়িতে পুলিশ পাহারায় স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর নির্দেশে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওদুদ মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, স্বর্ণালংকার, নগদ টাকা এবং মুল্যবান জিনিসপত্র লুটপাট করেছে বলে অভিযোগ বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ।

 

নজরুল ইসলাম আজাদ জানান, সকালে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি ছুড়ছে। অবরোধ সমর্থনে আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী একযোগে হামলা চালায়। দীর্ঘ প্রায় এক ঘন্টা আমরা সেখানে অবস্থান শেষে ঘটনাস্থল ত্যাগ করি।

তিনি আরও জানান, পরে পুলিশের প্রহরায় আওয়ামী লীগের গুণ্ডা বাহিনীরা আমার দুই চাচা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু ও আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিনসহ আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ঘরের দরজা – জানালা, সকল আসবাবপত্র, টিভি , ফ্রিজ, এসি ভাংচুর চালায় এবং স্বর্ণালংকার, নগদ টাকা এবং মুল্যবান জিনিসপত্র লুটপাট নিয়ে যায়। নারী ও শিশুদের সঙ্গেও তারা অশোভন আচরণ করেছে। এঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

তিনি আরও জানান, এসকল হামলার বিচার একদিন হবে। আওয়ামী লীগের দিন শেষ হয়ে এসেছে। পুলিশ দিয়ে মামলা আর আওয়ামী লীগের হামলা ও ভাংচুর এসব করে এক দফার আন্দোলন থেকে আমাকে দূরে সরিয়ে রাখা যাবে না। এই অবৈধ সরকারের পতন না ঘটিয়ে আমি রাজপথ ছাড়বো না। রাজপথে আছি রাজপথে থাকবো । এই সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort