শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

আগামীতে যুদ্ধের ডাক দিলে আড়াইহাজারের মানুষ ঢাকা আটকে দিবে: এমপি বাবু

  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ৪.০৬ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, একমাত্র প্রধানমন্ত্রী প্রতিদিন বাংলাদেশের মানুষের খাদ্যের চিন্তা করেন। তাই এখন আর কেউ না খেয়ে থাকে না। তাই আমরা মোকাবেলা করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের। আগামীতে যদি আরেকটি যুদ্ধের ডাক দেওয়া হয়, তাহলে আড়াইহাজারের লাখ লাখ মানুষ ঢাকা আটকে দিবে।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আড়াইহাজার উপজেলার গোপালদী ইউনিয়নে সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের মাঝে নেই কিন্তু তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্মার্ট বাংলাদেশে রূপ নিচ্ছে। আজ বাংলাদেশ সারাবিশ্বে প্রসংশিত, বাংলাদেশে মেট্রোরেল চলে, বাংলাদেশের স্যাটালাইট আকাশে, সমুদ্রসীমা জয় করে মানচিত্রের আয়তন বেড়েছে, পদ্মা সেতু নির্মান করছে। বঙ্গবন্ধু কন্যা আছেন বলে একবারে ১০০ সেতুর উদ্বোধন করা সম্ভব হয়েছে। সেই বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে এদেশের শিশুদের স্মার্ট বাংলাদেশে এনে দিতে পারবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসন মো. মঞ্জুরুল হাফিজ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেনজির আহমেদ বেনু, সাধারণ সম্পাদক খোরশীদ আলম সরকার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort