রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

‘আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি বিএনপির নাই’

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ৩.৪৮ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দুই বছরের বেশি সময় ধরে করোনা, তার মধ্যেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৩৫ কোটি বই বছরের ১ তারিখে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী প্রজম্মকে নিয়ে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে চান। ঐক্যবদ্ধ থাকলে দেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। আর আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি বিএনপির নাই।

বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিগ্রি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন ও নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। দেশে আর কোনো দিনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে আর বিএনপি কেবল লুটতরাজ করে। ক্ষমতায় না থাকলে মানুষ হত্যা করে। তবে বিএনপি রাজপথে না থাকতে পেরে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাই বিএনপিকে আর দেশের জনগণ ক্ষমতায় আনবে না। উন্নয়ন ও অগ্রগতির কারণেই এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে।

এনামুল হক শামীম বলেন, বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বিএনপি নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত। দুজনের একজনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্নীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পক্ষান্তরে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই মুহূর্তে দেশের একমাত্র সুসংগঠিত ও শক্তিশালী এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।

নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন আকনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নড়িয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নশাসন ইউনিয়ন পরিষদের দেলোয়ার হোসেন তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort