শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

আইনশৃঙ্খলা বাহিনীকে বাদ দিয়ে রাস্তায় আসুন: রুহুল কবির রিজভী

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ৪.১৮ এএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে স্বাধীনতা রক্ষার জন্য লড়াই চলছে। একটি অবৈধ সরকার আমাদের চোখ রাঙায়, এটি আমরা মানবো না। মাথা নিচু করে থাকবো না। উচিৎ জবাব দিয়ে জনগণের স্বাধীনতা, গণতন্ত্র, বাকস্বাধীনতা ফিরিয়ে আনবো। গণতন্ত্রের মা বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করবো এটাই আমাদের শপথ। আমরা রাজপথেই সরকারকে প্রতিহত করবো।

 

মঙ্গলবার (৪ জুন) নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় জেলা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গরিব নারীদের সেলাই মেশিন ও পুরুষদের নগদ অর্থ-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরাসরি নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ুন। আপনারা দিনে ভোট করতে ভয় পান। ২০১৮ সালে রাতের বেলায় ভোট করেছেন। ২০১৪ সালে ভোট কেন্দ্রে কোনো মানুষ যায়নি। তাই জুলুম-নির্যাতন, হামলা-মামলা করে ক্ষমতায় টিকে থাকতে হয়। এ কারণে বলছি আইনশৃঙ্খলা বাহিনীকে বাদ দিয়ে রাস্তায় আসুন, শুধু বিএনপি আর আওয়ামী লীগ রাজপথে থাকবে। দেখবো আপনার বীর পুরুষরা কয়জন রাস্তায় থাকে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, টুশ করে নাকি সাবেক প্রধানমন্ত্রীকে ফেলে দেবেন। রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দেশের সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। ক্ষমতার জোর দেখিয়ে যে কথাবর্তা বলেন, তাতে মানুষ হাসে। আপনি স্বচ্ছ নির্বাচন দেন। আমরা ক্ষমতায় এলে আপনাকে টুশ করে ফেলে দেব না।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort