বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি প্রয়োজন পারিবারিক উদ্যোগ: এডি. এসপি তরিকুল

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২, ৩.৩০ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুন) বিকেলে থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অপরাধ দূর করতে হলে পুলিশের পাশাপাশি প্রয়োজন পারিবারিক উদ্যোগ। পারিবারিক ভাবে আপনার সন্তানকে বুঝান। আপনি বাবা, মা আপনারই দায়িত্ব, আপনার সন্তানকে আর্দশ নাগরিক হিসেবে গড়ে তুলতে আপনারই বেশি দায়িত্ব। সমাজের অপরাধ দমনে পুলিশ সদা তৎপর। তিনি সমাজের অপরাধ দূর ও একটি সুন্দর সোনারগাঁ উপহার দিতে সকলের সহযোগীতা কামনা করেন।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, ওসি অপারেশন মাহফুজুর রহমান,সেকেন্ড অফিসার (এসআই) ইমরান হোসেন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্যসহ সোনারগাঁয়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মুক্ত ভাবে সকল উপস্থিতিগন সোনারগাঁয়ের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে মাদক, ইভটিজিং, ডাকাতি, চাঁদাবাজীসহ বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন সোনারগাঁবাসী।

এসময় সভাপতির বক্তব্যে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, অপরাধী যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ডাকাত, ইভটিজার, চাঁদাবাজ, ভূমিদস্যু অপরাধীদের সোনারগাঁয়ে কোন স্থান দেওয়া হবেনা।ৃ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort