শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

অন্তঃস্বত্তা নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী যৌতুকের জন্য হত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪.২৭ এএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আড়াইহাজারে ৪মাসের অন্তঃস্বত্তা এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ যৌতুকের টাকা না পেয়ে তাকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার (৩১ আগষ্ট) রাতে উপজেলার ঝাউগড়া এলাকার সেলিমের বাড়িতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

 

নিহত গৃহবধুর নাম সানিয়া আক্তার। সে একই এলাকার সানাউল্লাহ মিয়া মেয়ে ও ঝাউগড়া এলাকার সেলিম মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, গাড়ী কেনার জন্য ১০ লাখ টাকা যৌতুক চেয়ে না পেয়ে তাকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু পুলিশ প্রাথমিকভাবে বলছে আত্মহত্যা। তবে এ ঘটনায় নিহত গৃহবধুর শ্বশুর বাড়ির সবাই পলাতক আছে।

এদিকে, এ ঘটনায় উত্তেজিত লোকজন হত্যাকান্ডের অভিযোগ এনে, এর সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। পরে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার তাদের ন্যায় বিচারের আশ্বাস দিয়ে শান্ত করেন।

নিহত সানিয়ার বাবা সানাউল্লাহ মিয়া বলেন, আড়াই বছর আগে আমার মেয়ের সঙ্গে স্থানীয় ঝাউগড়া এলাকার সেলিমের ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিলনা। এর মধ্যে সনিয়া ৪ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়েন। তবে ৪ মাস ধরে সে বাবার বাড়িতে বসবাস করছিল। ৩০ আগস্ট তাকে বুঝিয়ে ফের স্বামীর বাড়িতে পাঠানো হয়। জামাতা ইমন চাহিদা মাফিক ১০ লাখ টাকা না পেয়ে আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার লাইভ নারায়ণগঞ্জকে জানান, খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাইনি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। যদিও নিহত গৃহবধুর শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। তাই রির্পোট হাতে পেলে আইনত ব্যবস্থা দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort