বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

হেটমায়ার ঝড় ছাপিয়ে শেষ ওভারে পাঞ্জাবের জয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৩.৫৭ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

সাঞ্জু স্যামসন ২৫ বলে ৪২ রানে থামার পর চাপে পড়েছিল রাজস্থান রয়্যালস। অধিনায়ককে ফেরানোর পর নাথান এলিস তার পরের ওভারে জোড়া আঘাতে রিয়ান পরাগ (২০) ও দেবদূত পাডিক্কালকে (২১) মাঠছাড়া করেন। ১৯৮ রানের লক্ষ্যে নেমে ১৬ ওভারে তাদের স্কোর ৬ উইকেটে ১২৯। ধ্রুব জুরেল ও শিমরন হেটমায়ার পরের তিন ওভারে ঝড় তুলে করলেন ৫৩ রান। শেষ ওভারে ছড়ালো রোমাঞ্চ। দরকার ১৬ রান।

এবারের আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় স্যাম কারানের ওপর পাঞ্জাব কিংসকে জেতানোর দায়িত্ব বর্তালো। নিজের আগের ওওভারে ১৯ রান দেওয়া ইংলিশ পেসার এবার করেন নিয়ন্ত্রিত বোলিং। প্রথম দুই বলে তিন রান দেন ইংলিশ পেসার। পরের বলে হেটমায়ার দ্বিতীয় রান নিতে গিয়ে শাহরুখ খান ও কারানের যোগসাজশে রান আউট। ১৮ বলে ১ চার ও ৩ ছয়ে ৩৬ রানে থামেন উইন্ডিজ ব্যাটার। জুরেল শেষ করে আসতে পারেননি। শেষ বলে চার রান নেন। তার ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে সাজানো অপরাজিত ৩২ রান বিফলে গেছে। তখনও লক্ষ্য থেকে ৬ রান দূরে রাজস্থান। ৭ উইকেটে তাদের রান ১৯২।

৫ রানে জয়ের আনন্দে ভাসে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল শুরু করা পাঞ্জাব। টুর্নামেন্টের ইতিহাসে এনিয়ে তৃতীয়বার প্রথম দুটি ম্যাচই জিতলো তারা।

এর আগে আর্শদীপ সিং তার প্রথম দুই ওভারে রাজস্থানের দুই ওপেনারকে বিদায় করেন। পাওয়ার প্লের শেষ ওভারে জস বাটলারকে ফেরান এলিস। ৫৭ রানে ৩ উইকেট হারানোর পরও রাজস্থান স্যামসন, হেটমায়ার ও জুরেল ঝড়ে লড়াই করে। কিন্তু এলিস বল হাতে ছিলেন ‍দুর্দান্ত। প্রথম তিন ওভারে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। যদিও শেষ ওভারে দিয়েছেন ১৬ রান। এই অস্ট্রেলিয়ান মিডিয়াম ফাস্ট বোলার ৪ ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন।

এর আগে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমেছিল পাঞ্জাব। তাদের দুই ওপেনার করেন হাফ সেঞ্চুরি। প্রভসিমরান সিং ও শিখর ধাওয়ানের ৯০ রানের জুটিতে বড় স্কোরের ভিত গড়ে দল। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৯৭ রান করে তারা। ৬ বলে ৯ চার ও ৩ ছয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন অধিনায়ক ধাওয়ান। ৩৪ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬০ রান আসে প্রভসিমরানের ব্যাট থেকে। মাঝের দিকে জিতেশ শর্মার ১৬ বলে ২৭ রান গুরুত্বপূর্ণ অবদান রাখে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort