বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট জাঙ্গালপাশা একাদশ ৪ গোলে বিজয় ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিষয়ে এক মহিলাকে মারধোরের অভিযোগ যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত

‘সৎ মানুষের কোনো ভয় থাকে না’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১১.২৩ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

অভিনয় থেকে প্রথমবার রাজনীতির মাঠে বলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। লোকসভা নির্বাচনে নেমে এই অভিনেতা বলেন, ‘সৎ মানুষের কোনো ভয় থাকে না।’

ভারতে চতুর্থ দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। পঞ্চম দফার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এই আবহে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেবের সহকারী রামপদ মান্নার বিরুদ্ধে বড় অভিযোগ উঠল। এই রামপদ মান্না চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তবে এ অভিযোগের কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ মেলেনি। তাই এবার এমন অভিযোগ ওঠার পরও কার্যত রামপদ মান্নার পাশেই দাঁড়ালেন দেব ওরফে দীপক অধিকারী। তৃণমূল কংগ্রেস প্রার্থীর এ বিষয়ে পরিষ্কার কথা- প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি রামপদ মান্নার সঙ্গেই আছেন এবং থাকবেন।

দেব বলেন, ‘‌যারা আমার সঙ্গে নির্বাচনে লড়ছেন, আমার পাশে আছেন, তাদের আক্রমণ করার চেষ্টা করছে বিরোধী দল। আমার মনে হয় তাতে কোনো লাভ হবে না। সৎ মানুষের কোনো ভয় থাকে না। যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে টাকা নিয়েছে, ততক্ষণ আমি রামের সঙ্গে আছি। এটা বিরোধী দলের চক্রান্ত। ওরা যে কোনোভাবে জিততে চায়। ওরা এসব যত করবে আমাদের জনপ্রিয়তা তত বাড়বে।’

দেব আরও বলেন, ‘‌অস্বস্তি কোথায়? প্রমাণ কোথায় হয়েছে? সৎ মানুষ অস্বস্তিতে ভোগে না। যার অসৎ তারা যখন কিছু পায় না, তখন তারা অস্বস্তিতে ভোগে। আমার মনে হয় বিরোধী দলের প্রার্থী অস্বস্তিতে ভুগছেন।’

বিরোধী দলের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, ‘‌ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে শুরু করে নানা জায়গায় একটা চক্র কাজ করছে। চাকরি দেওয়ার নাম করে গরিব মানুষের টাকা লুটপাট করা হচ্ছে। আমরা অডিও ক্লিপে শঙ্কর দলুইয়ের বক্তব্য পেয়েছিলাম। এই সংসদ সদস্য ৩০ শতাংশ কাটমানি নিয়েছেন। এই সাংসদের পিএ রামপদ মান্নার বক্তব্য পেয়েছিলাম। যেখানে তিনি একজনের কাছ থেকে টাকা চাইছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort