শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলা, গ্রেফতার ২

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৭.২৬ এএম
  • ৬৪৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: সিদ্ধিরগঞ্জের একটি জুট মিল থেকে পরিত্যক্ত মেশিনারীজের পার্টস চুরি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুস্কৃতিকারীরা।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি গ্রামের মনোয়ারা জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আব্দুল হান্নান (৩৫) ও জুয়েল নামে ২ জনকে গ্রেফতার ও কবির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে ১টি পেট্রোল বোমা, ১টি ধারালো দা, ৩টি মোবাইল ফোন ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ মালামাল জব্দ করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, সোমবার ভোর ৪ টার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় অবস্থিত মনোয়ারা জুট মিল থেকে আব্দুল হান্নান এবং তার সহযোগী জুয়েল ও কবিরসহ আরো ৫/৭ জন পরিত্যক্ত মেশিনারীজের পার্টস খুলে ট্রাকে ভর্তি করতে দেখে তারা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে।
সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার অন্যান্য পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌছালে দুস্কৃতিকারীরা ট্রাক ভর্তি মালামাল নিয়ে পালানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে এমসয় পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। পরবর্তীতে পুলিশ তাদের ধরতে গেলে পিছন থেকে কয়েকজন দুস্কৃতিকারী পুলিশের গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশ হাতেনাতে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ আব্দুল হান্নানকে গ্রেফতার ও হান্নানের দেওয়া তথ্যমতে পরবর্তীতে ওই জুটমিলের পাশে থেকে জুয়েল ও কবির নামের এক জনকে আটক করে।
পুলিশের উপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার ও এক জনকে আটক হয়েছে। তারা যখন পুলিশের উপর হামলা করে তখন পরে পুলিশও আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort