মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে নেই তাসকিন, হয়েছে কী? বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি! ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভি‌যোগ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে: সাখাওয়াত গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সরকার কাজ করছে: ডিসি আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক হাজীগঞ্জ এলাকার বাসিন্দা আক্তারুজ্জামানের ইন্তেকাল ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন উদযাপন করলো গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে প্রবীণ নাগরিকদের সমন্বয়ে পৌষের পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠান অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইসির

সাংবাদিক হয়ে ফিরলেন পরীমণি!

  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৫.২১ এএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

টানা এক মাস যেন দুঃস্বপ্নের মধ্যে কাটিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। থানা, আদালত আর কারাগারে থাকার ওই দুঃসময় পার করে তিনি এখন জামিনে মুক্ত। গত ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর কাজে ফেরার জন্য খুব বেশি দিন সময় নিলেন না। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কাজে ফিরেছেন তিনি।

জানা গেছে, ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন পরীমণি। মঙ্গলবার ও বুধবার ডাবিং করেছেন তিনি। অনেক দিন পর কাজে ফিরতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এ নায়িকা। তিনি বলেন, ‘পুনরায় কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে সিনেমার জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি সিনেমার মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই।’

অন্যদিকে পরীর প্রত্যাবর্তনে নির্মাতা ইফতেখার শুভও দারুণ খুশি। তিনি বলেন, ‘আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম। তবে আত্মবিশ্বাস ছিল। আমাদের সিনেমার প্রধান শিল্পী আবার কাজে ফিরেছে, এটা ভীষণ ভালো লাগার ব্যাপার। আমি মনে করি, এখন তাকে অনেক বেশি সহযোগিতা করা উচিৎ। যাতে তিনি মানসিক ঝড়টা কাটিয়ে উঠতে পারেন।’

‘মুখোশ’ সিনেমায় পরীমণির সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন পরী। যার নাম সোহানা সাবরিন।

এদিকে শোনা যাচ্ছে, আগামী অক্টোবরেই শুটিংয়ে ফিরবেন পরীমণি। রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমার চিত্রায়নে অংশ নেবেন তিনি। আগামী ২৪ অক্টোবর পরীর জন্মদিন। জানা গেছে, জন্মদিনের পরই তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort