রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায় পানিরকল এলাকায় চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ, কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স আমজাদ হোসেন মোল্লার গ্রেপ্তার দাবি এলাকাবাসীর বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক কাঁচপুরে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ চারজনের কেউই বাঁচলেন না ইজিবাইক বড় অটো চালকদের মিশনপাড়া কালিবাজার প্রবেশ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত

রূপগঞ্জে ৭ দিনে ১০টি বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরি, দূর্ভোগ

  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪.০৪ এএম
  • ২২৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ও ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গত ৭ দিনে পল্লী বিদ্যুতের ১০টি বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে প্রায়ই ব্যবসা বাণিজ্যে সমস্যা হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বাড়ছে দূর্ভোগ।

চুরি হওয়া ওই ট্রান্সফর্মারগুলোর মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের মুড়াপাড়া জোনাল অফিসের এজিএম রাজা ঘোষ।

 

জানাগেছে, রূপগঞ্জে শামিম মাষ্টারের বাড়ির পাশে, ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেনের বলাইনগর ও নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক শফিকুল আলম ভূইয়ার মৌমিতা ফার্মেসীর পাশেল ট্রান্সফর্মাসহ ১০টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছে।

এছাড়া মুড়াপাড়া ইউনিয়নের পোড়াব গ্রামের পুলিশ প্রশাসনের ডিআইজি আমিনুল ইসলামের বাড়ির পাশে বাংলা লিংকের টাওয়ারের ১০ কেভি ট্রান্সফর্মা তিনবার চুরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গভীর রাতে খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ট্রান্সফরমার খুলে তামার তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোর চক্র। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে প্রায়ই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা।

 

স্থানীয়রা বলছেন, রাতের বেলা পুলিশের টহল জোরদার হলে এ ঝুঁকিপূর্ণ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটতোনা। এছাড়াও ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি মামলা করলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-২ এর ডিজিএম প্রকৌঃ শান্তনু রায় বলেন, প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এফএফএম সায়েদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় একাধিক অভিযোগ রয়েছে। এ চুরির সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে সে যেই হউক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort