রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

রূপগঞ্জে প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষে নিহত ৩

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ৭.২৩ এএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে

রুদ্রবর্তা২৪.নেট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পণ্যবাহী ট্রাকের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন৷

রোববার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার আমলাবো এলাকায় এশিয়ান হাইওয়ে (কাঞ্চণ-কুঁড়িল বিশ্বরোড) সড়কে মুন্সি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন (৪৬) এবং দুই যাত্রী আজাদ হোসেন (৩৫) ও রফিকুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, প্রাইভেটকারের নিহত চালক আলমগীর হোসেনের বাড়ি গাজীপুর জেলায়। যাত্রী আমজাদ হোসেনের বাড়ি রাজধনীর খিলখেত এলাকায় এবং রফিকুল ইসলাম বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকায়।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানান, রোববার দিনগত রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে একটার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের দ্রæত গতিতে আসা একাটি প্রাইভেটকারের সাথে পেঁয়াজবাহী একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও দুই যাত্রী যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় এক যাত্রীকে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে যাওয়া ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এছাড়া নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort