মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের নতুন অধ্যায়’

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৫.১০ এএম
  • ৫৮৮ বার পড়া হয়েছে

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের নতুন অধ্যায়’
কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন জ্যেষ্ঠ তালেবান নেতারা। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন বৈঠকে বসলো কাবুলের বর্তমান শাসকরা। আগামীকাল রোববারও আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আল জাজিরার খবরে এই বৈঠককে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৈঠকের বিষয়ে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সাংবাদিকদের বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানে মানবিক সহায়তাসহ ২০২০ সালের দোহা চুক্তির বাস্তবায়নের কথা বলা হয়েছে। তালেবান সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তানের রিজার্ভ উত্তোলনে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন তারা।

বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, তালেবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে বৈঠক হয়নি, বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি নাগরিকদের নিরাপদে প্রস্থান, মানবাধিকার ও নারী অধিকার নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বৈঠককে যুগান্তকারী হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিতে আলোচনার টেবিলে আনতে পারাই তালেবানের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়। এখন আলোচনা ও দরকষাকষি করে বাকি বিজয়টুকু অর্জন করতে হবে তালেবানকে। আর যুক্তরাষ্ট্রের লক্ষ্য থাকবে রক্ষণশীল এই গোষ্ঠীকে হাতে রেখে বিতর্কিত কর্মকাণ্ডগুলো বন্ধ করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort