রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

মেসির দুর্দান্ত গোলে সিটিকে হারালো পিএসজি

  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১.১৫ এএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

অবশেষে পিএসজির জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। সেটাও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ঘরের মাঠে তার দলও জয় পেয়েছে ২-০ গোলের ব্যবধানে। অপর গোলটি করেছেন ইদ্রিসা গানা গেয়ে।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর থেকেই মেসিকে ঘিরে সর্বদিকে উচ্ছাস। কিন্তু সেটিতে যেন এতদিন ঠিক রঙ লাগছিল না। কীভাবেই বা লাগবে? তিনটি ম্যাচে মাঠে নামার পরও যে কোনো গোলের দেখা পাচ্ছিলেন না। তারওপর আবার নেইমার-এমবাপ্পের সঙ্গে তার রসায়নটাও জমছিল না। যার ফলে আলোচিত ‘এমএনএম’ ত্রয়ীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে কেউ কেউ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয় পিএসজি। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে পেপ গার্দিওলার সিটিকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো ফরাসি জয়ান্টরা। কারণ, সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এই সিটির কাছেই হেরেছিল তারা।

ম্যাচটি আরও একদিক দিয়ে ভক্তদের মনে আশার সঞ্চার করেছে। এই প্রথম মেসি-নেইমার-এমবাপ্পে বা ‘এমএনএম’ ত্রয়ীর মাঝে রসায়ন জমে উঠতে দেখা গেছে। যার কিছুটা টের পেয়েছে ম্যানচেস্টার সিটি। এর মধ্যে মেসির গোলটির এসিস্ট করেছে এমবাপ্পে। আর নেইমারের বাড়িয়ে দেওয়া দারুণ একটি শটকে ফিরতি শট দিয়ে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন ইদ্রিসা গানা গেয়ে। ম্যাচ শুরুর মাত্র ৮ মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে নেন তিনি।
মেসির গোলটি এসেছে ৭৪ মিনিটে। তার আগে ও পরে আরও কয়েকটি দারুণ সুযোগ পেয়েছিল উভয় দল। কিন্তু কেউই সেগুলো কাজে লাগাতে পারেনি। সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। মোট ৫৪ শতাংশ বল দখল তাদের ছিল। পিএসজির গোলপোস্টে শট নিয়েছে ১৮টি এবং এর মধ্যে টার্গেট হয়েছে ৭টি। ভাগ্যিস, গোলবারে ইউরো সেরা গোলরক্ষক ছিল। তার দারুণ কয়েকটি সেভের কারণে গোল হজম করতে হয়নি পচেত্তিনোর শীর্ষদের। নয়তো ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারতো।

অন্যদিকে, পিএসজি প্রতিপক্ষের গোলপোস্টে শট নিয়েছে মাত্র ৬টি এবং এর মধ্যে টার্গেট হয়েছে ৩টি। যার মধ্যে দু’টি গোল। এই জয়ের ফলে গ্রুপ এ-তে শীর্ষে উঠে এলো পিএসজি। আর ম্যানচেস্টার সিটির অবস্থান ৩ নম্বরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort