বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

মাস পার না হতেই সেই ছাত্রলীগ সভাপতির স্ত্রী পালালেন আইনজীবীর সঙ্গে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৩.৫১ এএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ের সেই ছাত্রলীগ সভাপতির নববধূ মাস পার না হতেই ফের ঘর বেঁধেছেন এক আইনজীবীর সঙ্গে। মঙ্গলবার রাতে তিনি স্বামীর ঘর থেকে পালিয়ে গিয়ে বুধবার বিকালে ওই আইনজীবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

স্বামী রাজীব হাসানের অমানুষিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি স্বামীর ঘর ছাড়েন বলে জানা গেছে।

ওই নববধূ এ নিয়ে ঘর বাঁধলেন চতুর্থবারের মতো। তিনি নববধূ হলেও ১৭ বছর বয়সে করেছেন ৪ স্বামীর ঘর। তিনি ২ সন্তানের জননী বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী।

তারা জানান, তিনি ২ স্বামীর ঘর ভেঙে তৃতীয়বারের মতো ঘর বাঁধেন ছাত্রলীগ সভাপতি রাজীব হাসানের সঙ্গে। এরপর তিনি চতুর্থ বারের মতো ঘর বাঁধেন আইনজীবীর সঙ্গে। ওই ছাত্রলীগ নেতা স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্যদের নিয়ে গিয়েও স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।

এলাকাবাসী জানান, মাস খানেক আগে বাস্তা গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে ওবালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজীব হাসানের সঙ্গে পরকীয়া প্রেমের টানে ২ স্বামীর ঘর রেখে পালিয়ে এসে তৃতীয় স্বামী হিসাবে ঘর বাঁধেন গৃহবধূ। এজন্য তাকে না খেয়ে অনশনও করতে হয়। পরে ৯৯৯ ফোন দিলে পুলিশের হস্তক্ষেপে অবশেষে ছাত্রলীগ নেতা রাজীব তাকে বিয়ে করতে বাধ্য হন।

অত্যন্ত পরিতাপের বিষয়, বিয়ের মাস না গড়াতেই ছাত্রলীগ নেতার ওই নববধূ মঙ্গলবার রাতে পালিয়ে যান। এরপর বুধবার বিকালে উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. শহিদুল ইসলাম নামে এক আইনজীবীর সঙ্গে নতুন করে ঘর বাঁধেন।

এ ব্যাপারে ওই নববধূ জানান, ছাত্রলীগ নেতা রাজীব হাসান মানুষ নয়। ও স্বামীর যোগ্য নয়। একজন স্ত্রীর সঙ্গে কিভাবে আচরণ করতে হয় ও মর্যাদা দিতে হয় তা ও জানে না। রাজীব হাসান আমার ওপর অনেক জুলুম করেছে। কাজেই আমি বাধ্য হয়ে ওর ঘর ছাড়তে বাধ্য হয়েছি। এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না।

ছাত্রলীগ নেতা রাজীব হাসান বলেন, আমি তার কোনো অমর্যাদা করিনি। আসলে কেউ যদি থাকতে না চায় তাহলে তাকে বেঁধে রাখা যায় না। এ ক্ষেত্রেও তাই হয়েছে।

এ ব্যাপারে আইনজীবী শহিদুল ইসলাম বলেন, ওই তরুণী রাজীবের ঘরে গিয়ে কোনো সুখ শান্তি পায়নি। বরং তিনি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তাই তিনি অতিষ্ঠ হয়ে আমার কাছে ফিরে আসলে আমি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলি। আমার ঘরে কোনো স্ত্রী নেই তাই আমি এ সিদ্ধান্ত নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort