বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

মানুষ যেন নাগরিক সুবিধা ভোগ করতে পারে তা নিশ্চিত করবো : তৈমূর

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ৬.০৭ এএম
  • ৫১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মেয়র পদপ্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি কোথাও গেলেই সেখানে চারিদিক থেকে লোকজন নেমে যাচ্ছে। সবাই বলে আমাদের হোল্ডিং ট্যাক্স, পানির বিল কমিয়ে দেবেন। জন্মনিবন্ধনের সমস্যা দূর করে দেবেন, ট্রেড লাইসেন্সের ভোগান্তি কমিয়ে দেবেন৷ আমি তাদের প্রতিশ্রুতি দিচ্ছি। আমি এগুলো কমিয়ে দেব। নাগরিক সুবিধা বাড়াবো। একটা নগরে মানুষ যেন নাগরিক সুবিধা ভোগ করতে পারে তা নিশ্চিত করবো।

সোমবার সকালে বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় নেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন ‘নির্বাচন মুখের কথায় সুষ্ঠু হবে না। এটা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে’।

মহানগর আওয়ামীলীগের এক শীর্ষ নেতার চাঁদাবাজি প্রসঙ্গে তৈমূর বলেন, ‘এটা সরকারি দলের ব্যাপার৷ চাঁদাবাজি হোক বা অন্য যা-কিছুই হোক। তাদের ব্যাপারে আমি কোন মন্তব্য করবো না। এটা সরকারের ব্যাপার। চাঁদা দাবির ভিডিও ভাইরাল হয়েছে। এটা নির্বাচন কমিশন দেখবে, সরকার দেখবে’।

 

আইভীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কালো টাকা ছড়ানো কীভাবে হয় সেই লাইনে আমি হাটি না, আমি জানিও না। যারা করে তারাই বলতে পাবে।

 

তিনি বলেন, নির্বাচনে আমার সাতজন প্রতিপক্ষ। তাদের সবাইকেই মোকাবিলা করে নির্বাচন করতে হবে। জনগণ আমার সঙ্গে আছে।

প্রচারণার সময় বিএনপি নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort