বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

বলিউড আমাকে সঠিক মূল্যায়ন করেনি: ম্রুণাল ঠাকুর

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৪.৩৭ এএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

তেলেগু সিনেমা ‘সীতা রামম’ ছবিতে অভিনয় করে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন ম্রুণাল ঠাকুর। দক্ষিণের এই ছবি বলিউডেও দারুণ ব্যবসা করে। সিনেমাটিতে অভিনয়ের পর ম্রুণালের কদর বেড়ে যায় বহুগুণে। পরিচালক-প্রযোজকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় অভিনেত্রীর দরজায়।

সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, বলিউড নাকি তাকে সঠিক মূল্যায়নই করেনি। অবশ্য কথাটি তার নিজের নয়। নির্মাতাদের তরফ থেকে এমন কথা শুনেছেন ‘সুপার ৩০’ নায়িকা।

চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনের উদ্ধৃতি দিয়ে ম্রুণাল জানান, তারা আমাকে বলেছিল যে তারা আমার কাজের প্রতি অনুরাগী। এবং এই সত্যের জন্য ক্ষমা চেয়েছিল যে হিন্দি সিনেমা আমাকে আমার প্রতিভা প্রদর্শনের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম দেয়নি।

বলিউডের চলচ্চিত্র নির্মাতারা তার সম্ভাবনাকে অবমূল্যায়ন করার জন্য অনুতপ্ত বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘তারা বুঝতে পেরেছেন যে আমি চ্যালেঞ্জিং চরিত্রগুলোও সমান দক্ষতায় করতে সক্ষম।’

‘সীতা রামম’ ছবির ব্যাপক সাফল্যের পর অনেক ছবির প্রস্তাব আসছে এই নায়িকার কাছে। তবে এখন যেনতেন চরিত্রে অভিনয় করতে নারাজ ম্রুণাল। তার কথায়, ‘সীতার মতো গল্পনির্ভর চরিত্রে অভিনয় করতে চাই। চিত্রনাট্য এলে তাড়াহুড়া করি না। আমি নিজেকে একবারে একদিন নিতে বলি। শুধুমাত্র গল্পটি আমার পছন্দ হলেই যে চরিত্রটি করব ব্যাপারটি তা নয়। বরং এটি কীভাবে লেখা হয়েছে তার ওপর নির্ভর করে।’

বর্তমান ভারি ভিএফক্সের জমানায় এমন একটি ক্লাসিক প্রেমের গল্প পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ম্রুণাল। অ্যাকশন, কমেডি এবং ড্রামা ধাঁচের সিনেমার ভিড়ে ‘সীতা রামম’কে বিশুদ্ধ বাতাস মানছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ম্রুণাল ঠাকুরের হাতে আছে ভিন্ন স্বাদের অনেকগুলো সিনেমা। আগামী দিনে তাকে ‘পিপ্পা’, ‘পূজা মেরি জান’, ‘আঁখ মিচোলি’, ‘গুমরাহ’র মতো গল্পনির্ভর ছবিতে দেখা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort