সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

ফতুল্লায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১১.২৫ পিএম
  • ৪৯১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: একদিকে ডিএনডির জলাবদ্ধতা অপরদিকে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ফতুল্লার কাঠ ব্যবসায়ী ও নৌকার কারিগররা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে নৌকা তৈরির ঠক ঠক শব্দ। অনেকের ঘুম ভাঙ্গে ঠক ঠক শব্দের আওয়াজে। তবে গত বছরের তুলনায় এবার বৃষ্টির প্রবনতা বেশী তাই কাঠ ব্যবসায়ীদের নৌকা তৈরির ব্যস্ততা আরো বেড়ে গেছে।
তাদের নৌকা বিক্রির টার্গেট অনুয়ায়ী প্রায় তিন গুন নৌকা বিক্রি করছে। এখনও নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নৌকার কারিগর ও তাদের সহযোগীরা। এছাড়াও প্রতিদিন বক্তাবলী, চরকাশিপুর, পানগাও, লালপুর, পৌষা পুকুরপাড়, জালকুড়িসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মানুষ নৌকা নিতে আসেন।
তবে এবার নদীর পানি বেড়ে যাওয়ায় আশেপাশের জেলাগুলো থেকে নৌকা নিতে আসায় নৌকা বিক্রির পরিমান অনেকটা বেড়েছে। ফলে রাত দিন একাকার করে নৌকা তৈরি এবং বিক্রি করতে হচ্ছে তাদের। ফতুল্লার পোষ্ট অফিস ও জালকুড়ি এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি কাঠের দোকানে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নৌকার কারিগর।
কেউ নৌকা রানদা করছেন, কেউ নৌকার গায়ে পেরেক ঠুকছেন, কেউ নৌকার মাস্তল বানাচ্ছেন কেউ বা নৌকায় আলকাতরা মাখছেন। এর ফাঁকে অনেক ক্রেতারা তাদের পছন্দ অনুসারে নৌকা অর্ডার করছেন আবার কেউ তৈরি নৌকা ডেলিভারি নিচ্ছেন।
তবে ব্যবসায়ীরা ক্রেতাদের পছন্দ অনুসারে মেহগনি, চাম্বল, কড়াই, রেইনট্রি গাছ দিয়ে বিভিন্ন সাইজের নৌকা তৈরি করছেন। সাইজ অনুসারে এসব নৌকা বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
পানগাও থেকে নৌকা কিনতে আসা আলিম মিয়া জানান, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নদীর পানি বাড়তে থাকায় নদীর সাথে সংযুক্ত বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার কারনে ফসলি জমি,মাছের ঘের, রাস্তাঘাট পানিতে নিচে তলিয়ে গেছে। তাই আট হাজার টাকা দিয়ে একটি নৌকা কিনে নিয়ে গেলাম।
লালপুর এলাকার স্থানীয় বাসিন্দা হরিরাম বলেন, কি বলবো ভাই লাগাতার বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেছে। বাড়িতে যেতে হলে কোমর পানি দিয়ে যেতে হয়। তাই নিরুপায় হয়ে পাঁচ সাত হাজার টাকা মূল্যের একটি ছোট নৌকা কিনতে এলাম। দেখি কপালে একটা নৌকা জুটে কিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort