শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

ফতুল্লায় চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪১ এএম
  • ৪১৭ বার পড়া হয়েছে

ফতুল্লায় চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ আব্দুল কাদের জিলানী নামক এক চোরকে গ্রপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের জিলানী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রামভদ্রপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সস্তাপুর কাস্টমের মোড় এলাকার এরশাদুলের ভাড়াটিয়া।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের জিলানীক ৫দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

এরআগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মুসলিমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এসময় তার কাছ থেকে পুলিশ চুরি করা স্বর্নালংকারের মধ্যে গলার ১টি হার, দুই জোড়া কানের দুল, স্বর্ণলংকার বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ চোরাই কাজ ব্যবহৃত ১টি টেস্টার, নাট খোলার ঢালি ও ৪টি ধারালো ছুরি উদ্ধার করে। এর আগে ২৫ আগস্ট ফতুল্লা থানার মুসলিমনগর এতিমখানার পুরান বাজার মোড়ের তৈয়বের ভাড়াটিয়া আফরোজা জাহান বাদী হয়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৩১ হাজার টাকা চুরির অভিযাগ এনে একটি মামলা দায়ের করেন।

 

মামলার তদন্তকারী ও ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী জানান, ঘটনার দিন দুপুরে বাদী তার ৬ বছরের মেয়ে নুহা কে নিয়ে শ্বশুড় বাড়ি পূর্ব ধর্মগঞ্জ এলাকায় যায়। এসময় বাদীর স্বামী নিজ কর্মস্থলে ছিল। বিকাল ৫টার দিকে বাদীর মেয়েের আরবি শিক্ষিকা ফোন করলে বাদী বাসায় ফির এসে দেখে তার রুমের দরজা ভাঙ্গা এবং ঘরের ভিতরের স্টিলের আলমারি ভেঙ্গে অজ্ঞাত চোর বা চোরেরা ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৩১ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মামলা দায়েরের পর দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার সস্তাপুর কাস্টমসের মোড় এলাকায় অভিযান চালিয়ে চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকারের মধ্য আংশিক স্বর্ণালংকার, নগদ ৩ হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ধারালো ছুুরি সহ আব্দুল কাদের জিলানীক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort