মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ

  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩.৩৬ এএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। শুক্রবার (১২ নভেম্বর) সকালে শহরের চাষাঢা শহীদ মিনারের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।

বিক্ষোভ মিছিলে অংশ নিতে সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা চাষাড়া শহীদ মিনার ও এর আশেপাশে এসে জড়ো হতে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদল নেতাকর্মীরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকে। সকাল সাড়ে ৯টায় জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিদুর রহমানের নেতৃত্বে চাষাড়া শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু, সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সালামত, সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক ইসমাইল খান, রাসেল রানা, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, আড়াইহাজার উপজেলা যুবদলের আহবায়ক কবীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামালসহ নারায়ণগঞ্জ জেলা, থানা ও ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort