বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

টানা দ্বিতীয়বার অলিম্পিকের স্বর্ণ ঘরে তুললো ব্রাজিল

  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৪.৫৭ এএম
  • ৬৭৫ বার পড়া হয়েছে

টোকিও অলিম্পিক ফুটবলের ২৭তম ফাইনালে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সোনা জিতে নিল ব্রাজিল। ম্যাচের প্রধমার্ধে ম্যাথিউস কুনিয়ার গোলে ব্রাজিল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোল পেয়ে স্পেনকে সমতায় ফেরায় ওয়ারজাবাল।

কিন্তু অতিরিক্ত সময়ে ম্যালকমের গোলে শেষ হাসি হাসে ব্রাজিলই।
ইয়োকোহামা স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতেই আক্রমণাত্মক শুরু করে দু’দল। তবে সুবিধা করতে পারেনি কেউই। ১৬ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্পেন। ১৯ মিনিটে সুযোগ পায় ব্রাজিল। রিচার্লিসনের পাস থেকে বল পায় দগলাস লুইজ। শট করে বল ডি বক্সে পাঠাতেই গার্সিয়ার পায়ে লেগে আত্মঘাতী গোল হওয়ার আগেই গোলকিপার সিমন তা নিয়ন্ত্রণে নিয়ে আনেন। এরপর ২৫ ও ৩৪ মিনিটে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল।

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্লাউদিনহোর পাস থেকে কুনিয়ার উদ্দেশ্যে ডি বক্সে বল পাঠান দানি আলভেস। সফলভাবে পাসটি থেকে স্পেনের জালে বল ভেড়ায় এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সেলেকাওরা।

বিরতির পর মাঠে নেমেই দুর্দান্ত শুরু করে স্পেন। ৬১ মিনিটে ওয়ারজাবালের গোলে সমতায় ফেরে স্পেন। ডান দিক থেকে মিকেল সোলারের দেয়া পাস হাফ ভ্যলিতে ব্রাজিলের গোলপোস্টে পাঠান এ ফরোয়ার্ড। আক্রমণে স্পেন এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে শুরুতেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ৯৭, ৯৯ ও ১০১ মিনিটে করা পরপর তিনটি আক্রমণে দুর্দান্ত ডিফেন্ড করে সেলেকাওদের থামিয়ে দিয়েছে স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রেখে অবশেষে গোলের দেখা পেল ব্রাজিল। ১০৯ মিনিটে মাঝমাঠে অ্যান্তোনির লং পাস থেকে টেনে নিয়ে স্প্যানিশদের গোলপোষ্টে বল জড়ান ম্যালকম। শেষ মুহূর্তের এই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক নিজেদের করে নেয় সেলেকাওরা।

এ জয়ে ইতিহাসের পঞ্চম দেশ হিসেবে পরপর দু’বার সোনা জেতার কীর্তি অর্জন করলো ব্রাজিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort