মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

ঝুড়ি প্রতীক নিয়ে প্রচারনায় চসে বেরাচ্ছেন জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব খোকন ভেন্ডার

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ১.২২ পিএম
  • ৫৮৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডে ঝুড়ি প্রতীক নিয়ে গতকাল ৩রা জানুয়ারি বক্তারকান্দী, আমিরাবাদ, নোয়াদ্দা এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন ২৪নং ওয়ার্ড এর জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডার। উক্ত এলাকার বিভিন্ন নারী-পুরুষ সতঃস্ফুর্ত ভাবে ঝুড়ি মার্কাকে সমর্থন করেছেন।

গতকাল ৩রা জানুয়ারি সোমবার ২৪নং ওয়ার্ডের এই সমস্ত এলাকায় গণসংযোগে বের হলে ব্যাপক সারা পান তিনি। এই সময় ভোটারদের হাতে হাতে ঝুড়ি মার্কার লিফলেট বিতরণ করেন ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য এর আগে নিজ এলাকা ইসলামবাগ, নোয়াদ্দা,কাইতাখালী,রওশনবাগ,অলিম্পিয়া হাউজিং, নবীগঞ্জ বাজার সহ ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। তাতেও তিনি ব্যাপক সাড়া পেয়েছেন।

আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডার এর সমর্থনে ২৪নং ওয়ার্ড এলাকার মুরুব্বিরা গণসংযোগে অংশ গ্রহণ করেন। পায়ে হেটে এই প্রচারণা ও গণ সংযোগে এলাকার নানা শ্রেণী পেশার সর্ব স্তরের শতশত নারী-পুরুষ, তরুনদের সতঃস্ফুর্ত সমাগম লক্ষ করা যায়।

২৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে যেসব প্রার্থী রয়েছেন তাঁদের মধ্যে আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডার সবচেয়ে এগিয়ে রয়েছেন। এগিয়ে থাকার কারণ হিসেবে তার আচার আচরণ, সৎ চরিত্র, মাদকমুক্ত সমাজগড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এলাকাবাসী। তার মধ্যে নিরপক্ষতা ও যেকোনো মানুষের বিপদে-আপদে পাশে থাকেন। এটাই তার মূল কারণ বলে জানান ভোটাররা। এলাকার বেশীর ভাগ ভোটাররা মনে করেন আলহাজ্ব মোহাম্মদ খোকন ভেন্ডারের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি তিনি ঝুড়ি মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবেন।
সে বিষয়ে তাঁর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, শতবাধাঁ বিপত্তি হুমকি স্বত্বেও আমি সাধারণ মানুষের মনোনীত প্রার্থী । তারা আমাকে বেছে নিয়েছে এবং ঝুড়ি মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি জয়ী হলে ২৪নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাসমুক্তসহ ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ডে পরিণত করবো ইনশাআল্লাহ। জনসাধারণের উদ্দেশ্যে খোকন ভেন্ডার বলেন, আমি নির্বাচনে এসেছি ২৪নং ওয়ার্ডবাসীর সেবা করার জন্য। আমি আজীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই। একটিবার আপনারা আমাকে সুযোগ দিন। সুযোগ পেলে আমি এই ওয়ার্ডকে ডিজিটাল রুপে সাজাবো। এই দিকে একটি কুচক্রী মহল তার কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এবং বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিচ্ছে। খোকন ভেন্ডার বলেন, যত হুমকি-ধমকি আসুক কারও রক্তচক্ষুকে আমি ভয় পাই না। জনগন আমার পক্ষে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort