শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

জেলেনস্কিকে তাচ্ছিল্য করায় জেডি ভ্যান্সের সমালোচনা করলেন তার কাজিন

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২.৩৫ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাজিন নেট ভ্যান্স তার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। কারণ তারা ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে অনুষ্ঠিত ওভাল অফিসের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘তাচ্ছিল্য’ করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির পিএম প্রোগ্রামে সোমবার (১০ মার্চ) নেট ভ্যান্স বলেন, হোয়াইট হাউজের বৈঠকের ধরন দেখে আমি খুশি হইনি।

নেট ভ্যান্স রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর তিন বছর ইউক্রেনের সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। বিবিসিকে তিনি বলেছেন, রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমি একটি নির্দিষ্ট মাত্রার শালীনতা আশা করি, বিশেষ করে যখন তারা ক্যামেরার সামনে থাকেন।’

এর আগে তিনি মন্তব্য করেছিলেন যে ট্রাম্প এবং জেডি ভ্যান্স মূলত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘উপকারী বোকা’ হিসেবে কাজ করছেন।

যুদ্ধ বন্ধের উপায় নিয়ে গত মাসে মার্কিন ও রুশ কর্মকর্তারা সরাসরি আলোচনায় বসেছিলেন। বর্তমানে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা এই বিষয় নিয়ে সৌদি আরবে আলোচনায় রয়েছেন।

নেট ভ্যান্স আরও বলেন, আমি ইউক্রেন ইস্যুর সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত। কিন্তু তারপরও যদি নিরপেক্ষভাবে বিষয়টি দেখা হয় এবং যদি আমি দেখি হোয়াইট হাউজের কর্মকর্তারা এবং রাজনৈতিক সাংবাদিকরা কোনও বিদেশি নেতাকে হেয় করছেন, তাহলে আমার প্রতিক্রিয়া হবে, ‘এখানে কী হচ্ছে?’

টেলিভিশনে সম্প্রচারিত ওভাল অফিসের বৈঠকটি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

বৈঠকের পর জেডি ভ্যান্স দাবি করেন, জেলেনস্কি আমেরিকার যুদ্ধকালীন সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি।

নেট ভ্যান্স এই দাবির বিরোধিতা করে বলেন, জেলেনস্কি প্রতিদিন বা প্রতি রাতে ভাষণ দেন এবং ইউক্রেনকে যারা সমর্থন করেন তাদের নিয়মিত ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, হয়তো তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রতি যথেষ্ট ‘আনুগত্য’ দেখাননি। কিন্তু আমার কাজিন এবং ট্রাম্প গত তিন বছর ধরে তার উদ্যোগগুলোর বিরুদ্ধে কাজ করে গেছেন। তাই তাদের আনুগত্য দাবি করাটাও অদ্ভুত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort