সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায় পানিরকল এলাকায় চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ, কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স আমজাদ হোসেন মোল্লার গ্রেপ্তার দাবি এলাকাবাসীর বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক

জলবায়ু-করোনার প্রভাব মোকাবিলায় অতিরিক্ত তহবিলের ব্যবস্থা করা উচিত

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৪.৫৩ এএম
  • ৬৬৬ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রযুক্তি স্থানান্তর এবং অতিরিক্ত তহবিলের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় গণভবন থেকে ‘প্রথম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থ সম্মেলন (ভার্চুয়াল)’ এর উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নত দেশগুলোকে তাদের ঐতিহাসিক দায়িত্ব, নৈতিকতা এবং আইনি বাধ্যবাধকতা পালন করা উচিত। সিভিএফ-ভি ২০ গ্রুপের ৪৮ সদস্য রাষ্ট্রের মাধ্যমে বৈশ্বিক কার্বন নিঃসরণের মাত্র ৫ শতাংশ নির্গত হয়, কিন্তু তারাই এই মনুষ্য সৃষ্ট দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

তিনি বলেন, তার ওপর লাখ লাখ মানুষের জীবন-জীবিকাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে চলমান কোভিড-১৯ মহামারি নতুন করে মানুষের জীবনে দুঃখ-কষ্ট যোগ করেছে। চলমান ও ভবিষ্যতের সংকট মোকাবিলায় আমাদের অবশ্যই ঐক্য গড়ে তুলতে হবে এবং সহযোগিতা বাড়াতে হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি শেখ হাসিনা সম্মেলনে পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে প্রতিটি দেশকে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অনুসরণ করতে হবে; উন্নত দেশগুলোর উচিত সিভিএফ-ভি ২০ দেশের সবুজ পুনরুদ্ধারের সুবিধার্থে এবং মূলধনের ব্যয় হ্রাস করার জন্য এবং বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য নিবেদিত সমর্থন করা; তহবিলের প্রবাহ অবশ্যই অনুমানযোগ্য, ভারসাম্যপূর্ণ, উদ্ভাবনী এবং বর্ধনশীল হতে হবে।

প্রধানমন্ত্রী জলবায়ুর ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য কমানোর আহ্বান জানান চতুর্থ প্রস্তাবে। পঞ্চম প্রস্তাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সক্রিয়ভাবে আমাদের ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’র মতো ‘ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’ গ্রহণ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort