শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী গোগনগর পূর্ব গাউছুল আজম মসজিদ থেকে সুকুমপট্টি মসজিদ পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায়। কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব

ছাত্রদলের সাবেক সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৪.৫৫ এএম
  • ৪০৮ বার পড়া হয়েছে

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে গেছে বলে দাবি করেছে বিএনপি।

বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানকে বুধবার রাত সোয়া ১১টায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে গেছে। গভীর উদ্বেগের বিষয় এই যে, তাকে গ্রেফতারের কথা অস্বীকার করা হচ্ছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান দেওয়া হচ্ছে না।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক আচার আচরণ তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

অবিলম্বে রাজিব আহসানকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান মির্জা ফখরুল।

এদিকে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর ঢাকা পোস্টকে বলেন, রাজীবসহ কয়জনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তাদের গ্রেফতার করা হয়নি। সকালে সিনিয়র অফিসাররা এলে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort