সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

ঘরের মাঠে হোঁচট খেলো টটেনহ্যাম

  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৩.১৭ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

নতুন বছরের প্রথমদিনে ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ওঠার সুযোগ ছিল টটেনহ্যাম হটস্পারের। কিন্তু তাদের জিততে দেয়নি অ্যাস্টন ভিলা। হারিয়ে দিয়েছে ২-০ গোলে। তাতে হার দিয়ে নতুন বছর শুরু হলো স্পারসদের।

এই হারে ১৭ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে হ্যারি কেন-সনরা। অন্যদিকে ১৭ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে আছে অ্যাস্টন ভিলা।

রোববার প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে হয় দুটি গোল। ৫০ মিনিটে আক্রমণে উঠে মাঝমাঠের কিছুটা সামনে গিয়ে গোলপোস্টের দিকে আচমকা শট নেন অ্যাস্টন ভিলার ডগলাস লুইস। সেটি ঠিকমতো ধরতে পারেননি টটেনহ্যামের গোলরক্ষক হুগো লরিস। তার বুকে লেগে সামনে চলে আসে বল। সেটি তার আগে নিয়ন্ত্রণে নেন অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস। তিনি পেছনে বাড়িয়ে দেন এমিলিয়ানো বুয়েনদিয়াকে। তিনি কাছের পোস্ট দিয়ে জোরালো শটে বল জালে পাঠান।

৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যাস্টন ভিলা। এ সময় বক্সের বাইরে থেকে ক্রসে ভেতরে বল পাঠান জন ম্যাকগিন। সেটি পেনাল্টি বক্সের সামনে নিয়ন্ত্রণে নেন ডগলাস লুইস। তিনি লরিসকে পরাস্ত করে আলতো টোকায় জালে পাঠান।

অবশ্য যে পরিমাণ সুযোগ অ্যাস্টন ভিলা এদিন তৈরি করেছিল তাতে ব্যবধান আরও বাড়লেও অবাক হওয়ার কিছু ছিল না। এদিন তারা গোলপোস্টের দিকে শট নিয়েছিল ১৩টি। তার মধ্যে ৪টি ছিল অন টার্গেটে। অন্যদিকে টটেনহ্যাম ৬টি শট নেয়। তার মধ্যে ২টি ছিল অন টার্গেটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort