রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন। ধামগড়ে আবুল কালামের ধানের শীষের পক্ষে মোমেন ভুইয়ার নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ মামুনুল হক ধোঁকাবাজ: নান্নু মুন্সি রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণার কার্যালয় উদ্বোধন ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ

করোনা মহামারির মধ্যে মেঘনাপাড়ে ডিজে পার্টি!

  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১২.৫২ এএম
  • ৬০১ বার পড়া হয়েছে

ঈদের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে ট্রলারসহ বিভিন্ন নৌযানে করে উঠতি বয়সী তরুণ-তরুণীরা ডিজে পার্টিতে মেতেছিল। করোনার মধ্যে এমন পার্টি কীভাবে প্রশাসনের দৃষ্টি এড়িয়ে হচ্ছে তা নিয়ে প্রশ্ন এখন সবার।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত চলে এসব ডিজে পার্টি। এসব পার্টিকে নারী ড্যান্সারদেরকেও দেখা যায় নাচতে। ছোট ছোট ট্রলার ও জাহাজে এসব পার্টির আড়াতে অশ্লীলতা চলে বলেও স্থানীয়রা জানান। আড়াইহাজারের বিশনন্দী ঘাটের এলাকায় দেখা গেছে এমন একাধিক ট্রলারে করে ডিজে পার্টিতে তরুণ-তরুণীদের মেতে উঠতে। এতে করে এলাকাবাসী তীব্র প্রতিবাদ করে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে।

স্থানীয় আনিস, জামান, সুরুজ্জামানসহ অনেকেই জানান, প্রায়ই এ ধরনের পার্টি মেঘনায় হয়ে থাকে। এসব পার্টিতে হয় ডিজে এবং সেখানে মাদকও সেবন করা হয়। করোনাকালীন সময়ে এসব পার্টি বন্ধ থাকলেও ঈদের পরদিনই এমন পার্টিতে অনেকের চোখ ছানাবড়া। এর মধ্যে পার্টিগুলোতে ড্যান্সারসহ অনেকেই নাচেন। এদের নিয়ে নানা অসামাজিক কার্যক্রমও পার্টিগুলোতে হয় বলে জানান তারা।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort