সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

আড়াইহাজারে দুই ভাইয়ের ঝগড়ায় শাশুড়ি খুন

  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ৪.২২ এএম
  • ৪২৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হালিমা বেগম (৫৫) নামে এক নারী খুন হয়েছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার ভিটি কলাগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হালিমা ওই গ্রামের আব্দুল করিমের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। আড়াইহাজার থানার গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সফিউদ্দিন জানান, নিহত হালিমা বাড়ির পাশেই হাসান আলী নামক এক ব্যক্তির সাথে নিজের মেয়ের বিয়ে দেন। সকালে হাসান আলীর সাথে তার ভাই ইমাম আলীর ঝগড়া হয়। হালিমা জামাইয়ের পক্ষ নিয়ে তার ভাই ইমাম আলীর সাথে তর্কে জড়িয়ে পড়েন। তিনি দুইজনের ঝগড়া থামানোর চেষ্টা করেন। এদিকে ইমাম আলী ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছোরা দিয়ে কোপ দেন হালিমার গলায়।
এতে গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে ঢাকায় নেওয়ার জন্য সুপারিশ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হালিমা নামে ওই নারীর মৃত্যু হয়। এই ঘটনায় হালিমার স্বামী আব্দুল করিমও আহত হয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, খুনের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort