বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

আগস্ট মাসে বন্দর থানায় ৪০ মামলা

  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ৯.৫২ পিএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: গত আগষ্ট মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪০টি। এর মধ্যে ২টি হত্যা মামলা, ১টি গণধর্ষণ, ১টি ধর্ষণ, ২টি চুরি, ২০টি মাদক মামলা, ১টি সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য মামলা হয়েছে আরো ১৩টি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বন্দর থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশের দাবি ২টি হত্যাকান্ড ছাড়া গত আগষ্ট মাসে বন্দরে আইন শৃঙ্খলা যে কোন মাসের চেয়ে অনেক ভালো।
২০টি মাদক মামলায় র‌্যাব ও পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ হাজার ১শ’ পিছ ইয়াবা, ৬০ কেজি ৫শ’ ১০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ৬৮ ক্যান বিয়ার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা। এ ছাড়াও বন্দর থানা পুলিশ গত আগষ্ট মাসে বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর মামলার ১২ জন ও জিআর মামলার ১৮ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোন আপোষ নেই। আমাদের সংকল্প হচ্ছে যেখানে মাদক সেখানে প্রতিরোধ। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে বন্দর থানা পুলিশ জোরালো ভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort