রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

৭ হাজার বন্দিকে মুক্তি দেবে মিয়ানমার জান্তা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৩.০৩ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

মিয়ানমারের স্বাধীনতা দিবসে ৭ হাজার ১২ জন বন্দিকে ক্ষমা করে মুক্তি দিবে দেশটির সামরিক সরকার। বুধবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি এ খবর জানিয়েছে। দিবস উপলক্ষে দেওয়া ভাষণে জান্তা প্রধান মিয়ানমারকে সহযোগিতা অব্যাহত রাখার জন্য কয়েকটি দেশের প্রশংসা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রায় দুই বছর আগে জনগণের ভোটে নির্বাচিত অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে জান্তা।

মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক দেশ এবং সংস্থা ও ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাতে চাই তাদের প্রতি যারা সব চাপ, সমালোচনা ও আক্রমণের মধ্যেও আমাদের সঙ্গে ইতিবাচকভাবে সহযোগিতা করেছেন।

তিনি বলেছেন, আমরা চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশের মতো প্রতিবেশীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। আমরা সীমান্ত স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করব।

ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার দিবসটিতে প্রতি বছর মিয়ানমার সরকার কিছু বন্দিকে মুক্তি দিয়ে থাকে। এবার ৭ হাজার ১২জনকে মুক্তি দেওয়া হবে। তবে মুক্তি পাওয়াদের মধ্যে রাজনৈতিক বন্দিরা থাকবেন কিনা তা স্পষ্ট নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort