মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ দীর্ঘায়ু ও সুস্থ জীবনের বৈজ্ঞানিক রহস্য নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে সেমিনার জমকালো আয়োজনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘খবর নারায়ণগঞ্জ’ নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ

রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২.২৪ পিএম
  • ১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজনৈতিক দলীয় প্রতিহিংসা, একের পর এক মামলা-হামলা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফ। একাধিকবার কারাবরণ এবং চরম নিরাপত্তা শঙ্কার মুখে পড়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হলেও, দেশে থাকা তার পরিবার এখনো রেহাই পাচ্ছে না। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর এবং চলতি অক্টোবর মাসের ৫ তারিখ—মাত্র তিন সপ্তাহের ব্যবধানে দু’দফা তাঁর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসভবনে নির্মম হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দেওভোগ শেষমাথা মিয়াপাড়া এলাকায় অবস্থিত শরীফের বাসভবনে এই সশস্ত্র হামলা চালানো হয়। এতে তার বাড়ি-ঘর ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুরের শিকার হয় এবং বাধা দিতে গিয়ে পরিবারের অন্তত ৫ জন সদস্য গুরুতর আহত হন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ১২ সেপ্টেম্বর স্থানীয় একটি পত্রিকায় “রাজনৈতিক প্রতিহিংসার শিকার আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফ, জীবন বাঁচাতে বর্তমানে আমেরিকা প্রবাসী” শিরোনামে একটি বিশেষ সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি প্রকাশিত হওয়ার পর থেকেই স্থানীয় একদল স্বার্থান্বেষী ও দুষ্কৃতকারী মহল ক্ষিপ্ত হয়ে ওঠে।

সংবাদ প্রকাশের জেরে গত ১৭ সেপ্টেম্বর থেকে হুমকি-ধামকি শুরু হয় এবং এর পরদিনই অর্থাৎ ১৮ সেপ্টেম্বর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত জোরপূর্বক এম এ শরীফের বাসায় প্রবেশ করে। তারা ঘরের ভেতর তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ও বাড়ি-ঘর ভাঙচুর করতে থাকে। পরিবারের সদস্যরা এতে বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয় এবং বেধড়ক পিটিয়ে অন্তত ৫ জনকে আহত করে। পরবর্তীতে চলতি ৫ অক্টোবর একই ধাঁচে আবারও শরীফের বাসায় দ্বিতীয় দফায় হামলা ও ভাঙচুর চালানো হয়।

তাণ্ডব চালানোর সময় দুর্বৃত্তরা শরীফের পরিবারকে চরম হুমকি দিয়ে যায়। তারা বলে, “যদি কোনো অবস্থায় শরীফ দেশে ফিরে, তাহলে তাকে পাওয়া মাত্রই হত্যা করে লাশ গুম করে দেওয়া হবে। আমরা শেষবারের মতো সাবধান করে গেলাম—শরীফ যেন কোনোভাবেই দেশে ফেরার কথা চিন্তাও না করে। এর পরিণতি খুব খারাপ হবে। আর যদি এই বিষয়ে কোনো প্রকার থানা বা পুলিশের আশ্রয় নেওয়া হয়, তবে তার ফলও ভালো হবে না।”

বর্তমানে এই নির্মম হামলা ও সরাসরি প্রাণনাশের হুমকির মুখে এম এ শরীফের পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দুর্বৃত্তদের ক্রমাগত ভয়ভীতি প্রদর্শনের কারণে প্রাণভয়ে তারা মুখ ফুটে কারও কাছে বিচার পর্যন্ত চাইতে পারছেন না বলে জানা গেছে।

উল্লেখ্য, স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষের নানা নির্যাতন, একাধিক মিথ্যা মামলা ও কারাবরণের শিকার হতে হয় আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফকে। একের পর এক হামলার মুখোমুখি হয়ে জীবন রক্ষার তাগিদে তিনি শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কিন্তু তিনি বিদেশে অবস্থান করলেও দেশে থাকা তার স্বজনরা এখনো প্রতিপক্ষের রাজনৈতিক প্রতিহিংসা থেকে নিষ্কৃতি পাচ্ছেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort