রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ

৬ ক্ষেত্রে দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি

  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩.৫১ এএম
  • ৬০২ বার পড়া হয়েছে

আইন, চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণা, সংস্কৃতি, খেলাধুলা ও কারিগরি ক্ষেত্রে দক্ষ পেশাজীবীদের নাগরিকত্ব দেবে সৌদি আরব। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি সরকারের এই ঘোষণা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আরব নিউজকে জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০৩০ সালের মধ্যে সৌদি আরবকে বিশ্বের অন্যতম শীর্ষ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছেন। তার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অবশ্য দু’বছর আগে, ২০১৯ সালেই সৌদি সরকার ঘোষণা দিয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক, বিনিয়োগকারী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে যথাযথ মর্যাদা প্রদান, সৌদি আরবে স্থায়ীভাবে থাকার সুযোগ ও নাগরিকত্ব প্রদানের পরিকল্পনা করছে তারা।

সৌদি আরবকে আপন করে নেওয়ার মাধ্যমে তারা যেন দেশটির সার্বিক উন্নতিতে অবদান রাখতে পারেন, সে লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল সে সময়।

সরকারের নতুন ঘোষণায় অবশ্য বলা হয়েছে, নির্দিষ্ট ক্ষেত্রের দক্ষ পেশাজীবী ছাড়াও কিছু বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশের উপজাতিদেরও নাগরিকত্ব প্রদান করা হবে।

যেসব ক্ষেত্রের বিশেষজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে সেই ক্ষেত্রসমূহ হলো- ফরেনসিক ও চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, পারমাণবিক ও নবায়নযোগ্য শক্তি, তেল ও গ্যাস, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্প, খেলাধুলা ও সংস্কৃতি।

সৌদি সরকারের এক কর্মকর্তা আরব নিউজকে এ সম্পর্কে বলেন, ‘যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে বিশ্বের শীর্ষ মেধার অন্যতম একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort