রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

হাদী হত্যাকারীদের বিচার দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ করেছে এনসিপি

  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১১.৩২ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওসমান হাদীর মৃত্যুর খবরে এবং হত্যাকারীদের বিচার দাবিতে শুক্রবার সকালে (১৯ ডিসেম্বর) কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী বাজার থেকে রূপগঞ্জ সদর ইউনিয়নের রূপগঞ্জ থানার সামনে দুই ঘন্টা বাপি বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা ও সর্বস্তরের ছাত্র জনতা রূপগঞ্জে মহাসড়কে নেমে আসে এবং সড়ক অবরোধ করে।
ওসমান হাদীর মৃত্যু অত্যন্ত দুঃখজনকভাবে,গত ১২ ডিসেম্বর গুলিতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শরীফ ওসমান হাদী মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল, কিন্তু তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং একাধিক অঙ্গ অকেজো হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। তার মৃত্যুতে দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে। জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালিয়ে রিকশায় ফেরার সময় একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুলি বর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদকে শনাক্ত করা হয়েছে। তার সহযোগী হিসেবে মোটরসাইকেল চালক আলমগীর শেখের নাম উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, ঘটনার পরপরই ফয়সাল ও তার সহযোগী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাদের পালাতে সহযোগিতার অভিযোগে সঞ্জয় চিসিম ও সিবিয়ন দিও নামে দুজনকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১৬ ডিসেম্বর নরসিংদীর সদর থানার তরুয়াকান্দা এলাকার একটি বিল থেকে হামলায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ৪১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব। এই ঘটনায় ফয়সাল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সামিয়া এবং শ্যালক শিপুসহ প্রায় ১৪ জনকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সরকার হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ইনকিলাব মঞ্চ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে আরও কঠোর আন্দোলনের ডাক দিয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল ঘটনার স্থানে এসে তাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মো: ইউসুফ হোসাইন,প্রথম যুগ্ম সমন্বয়কারী আজিজুল হাকিম রাতুল,সদস্য সমন্বয়কারী ইফতেখারুজ্জামান সাগর,গাফফার চৌধুরী,মোহন মিয়া,ইমন মালোম,জিহাদ হোসেন রিয়াদ,সারওয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort