শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

সড়ক দূর্ঘটনায় সাংবাদিক জনি নিহত, দাফন সম্পন্ন

  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ৪.৫৬ এএম
  • ৫৭০ বার পড়া হয়েছে

সড়ক দূর্ঘটনায় নিহতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক শাহ্ সিমেন্টের গাড়ী চাপায় পৃস্ট হয়ে মারা গেলেন চ্যানেল এস টিভির সাংবাদিক শফিকুল ইসলাম জনি (৩৫)।

রোববার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের লোহার মার্কেটের সামনে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঢাকার একটি হাসপাতালে রাত দেড়টার দিকে তিনি মৃত্যু বরন করেন।

নিহত জনি ফতুল্লা মডেল থানার উত্তর ইসদাইরের আমির হোসেনের পুত্র। রেহান নামক তিন বছরের সন্তান রয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল এগারোটায় স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদে জানাযা শেষে মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর সংবাদে নারায়নগঞ্জ সাংবাদিক মহলে শোক নেমে আসে।

জানাগেছে, রোববার রাত নয়টার দিকে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর এলাকায় ট্রাক চাপায় সিমা নামের এক নারীর মৃত্যু হয়।

সড়ক দূর্ঘটনার সংবাদ সংগ্রহ করে মোটর সাইকেলযোগে মাসদাইর থেকে ফতুল্লা যাওয়ার পথে পঞ্চবটী বন বিভাগের সামনে রাত সাড়ে ১১ টার দিকে শাহ্ সিমেন্টের গাড়ী তার মোটর সাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে করে সে মারাত্নক আহত হয়। পথচারীরা তাকে প্রথমে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা নিয়ে যাওয়া হলে চিকিৎসারতবস্থায় রাত দেড়টার দিকে সে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort