মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

স্বয়ংক্রিয় একে-৪৭ থেকে গুলি করা হয়েছে ইমরান খানকে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১০.৩৯ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সরকারবিরোধী লংমার্চ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে লংমার্চের বহরের মধ্যে ঢুকে ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক বন্দুকধারী।

হামলার সময় ইমরান খানের পাশে ছিলেন পিটিআই নেতা ইমরান ইসমাইল। তিনি বলেন, একে-৪৭ রাইফেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে বন্দুক হাতে এক যুবককে দেখা গেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে এই হামলার ঘটনা ঘটেছে।

পিটিআইয়ের নেতা আসাদ ওমর বলেছেন, এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুড়েছেন। কয়েকজন আহত হয়েছেন। ইমরান খানও আহত হয়েছেন। তাকে বর্তমানে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সাবেক এই প্রধানমন্ত্রী আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

হামলার পরে একাধিক ভিডিও পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোয় প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে, পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে কন্টেইনার থেকে একটি গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন তার নিরাপত্তারক্ষীরা।

নির্বাচনের দাবিতে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে বুধবার ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই অজ্ঞাত বন্দুকধারীর হামলার মুখে পড়েন তিনি।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর বরাতে ডনের খবরে বলা হয়, হামলায় ইমরান খান ছাড়াও আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন সিনেটর ফয়সাল জাভেদ এবং আহমেদ চাত্তা। এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort