সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

স্কটিশ ফার্স্ট মিনিস্টারের পদত্যাগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৩৫ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিকোলা স্টার্জন। এই রাজনীতিবিদ ২০১৪ সাল থেকে স্কটিশ সরকার প্রধানের এই পদে অধিষ্ঠিত ছিলেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এডিনবার্গের বুট হাউসে সরকারি বাসভবনে একটি সংবাদ সম্মেলনের সময় পদত্যাগের সিদ্ধান্তটি প্রকাশ করেন তিনি।

স্টার্জন বলেছেন, ‘আজ আমি আমার দলের ফার্স্ট মিনিস্টার এবং নেতা হিসেবে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, স্কটিশ পার্লামেন্টের মাধ্যমে একজন নতুন নেতা মনোনীত না হওয়া পর্যন্ত এবং রাজা তৃতীয় চার্লস অনুমতি না দেওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক পদে কাজ করবেন।

দায়িত্ব পালনের সময়ের বর্ণনা দিয়ে স্টার্জন বলেছেন, তার দায়িত্ব ছিল বিশ্বের সবচেয়ে সেরা কাজ। এটি এমন কিছু যা কঠিনতম দিনের সবচেয়ে কঠিন ঘণ্টার মধ্যে তাকে টিকিয়ে রেখেছে। একজন রাজনীতিবিদের জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে কখন অন্য কারো জন্য পথ তৈরি করার সঠিক সময়। এই সিদ্ধান্ত কর্তব্য এবং ভালোবাসার জায়গা থেকে এসেছে বলেও জানান স্টার্জন।

বিদায়ি স্কটিশ ফার্স্ট মিনিস্টার জোর দিয়ে বলেছেন, তার এই সিদ্ধান্ত স্বল্পমেয়াদি চাপের ফলাফল নয়, বরং একটি গভীর এবং দীর্ঘমেয়াদি মূল্যায়ন।

উত্তরসূরির কথা বলতে গিয়ে স্টার্জন আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, তিনি স্কটল্যান্ডকে স্বাধীনতার দিকে নিয়ে যাবেন।

গত সপ্তাহান্তে সানডে টাইমস একটি জনমত জরিপের উদ্ধৃতি দিয়ে দেখিয়েছিল, ১০ জন স্কটসের মধ্যে চারজন বিশ্বাস করেন, বর্তমান সরকারপ্রধানকে পদত্যাগ করতে হবে। গণমাধ্যমটির দাবি, লিঙ্গ স্বীকৃতি সংস্কারে স্টার্জনের পরিলল্পনা জনগণের অসন্তোষের প্রধান উৎস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort