বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

সোনারগাঁয় র‌্যাবের চেকপোস্টে ৪ মাদক ব্যবসায়ী ধরা, ফেনসিডিল উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৪.৩০ এএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে সোনারগায়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারের ব্যাকডালা তল্লাশী করে ৩৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মো. রুবেল (৩৩), মো. ইউনুস মোল্লা (২৬), তপন দাস (২৪), মোঃ মাসুদ রানা (২৪)। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে কুমিল্লা হতে একটি মাদকের চালান আসার খবর পাওয়ার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে চেকিং শুরু হয়। দীর্ঘক্ষণ চেকিং এর এক পর্যায়ে একটি সাদা রঙের (ঢাকা মেট্রো-গ ১৪-০৫২২) প্রাইভেটকার এর চালক ও ২য় আসনধারীকে গাড়িতে কি বহন করা হচ্ছে জানতে চাইল তাদের আচরণ ও অসংলগ্ন কথাবার্তায় সন্দেহের উদ্রেগ হয়। গাড়ির ব্যাকডালা খুলতে অস্বীকৃতি জানালে সন্দেহ আরো ঘনিভূত হয়।

একসময় বাধ্য হয়েই ব্যাকডালা খুললে মুখ বাধা দুটি বস্তা দেখতে পাওয়া যায়। বস্তায় কি আছে জিজ্ঞাসা করলে জানায় তারা কবিরাজি তেলের ব্যবসা করে। বস্তার কাচের বোতলগুলো মূলত সে উদ্দেশ্যেই স্বল্পমূলে ক্রয় করে নিয়ে যাচ্ছে। তাদের বয়ানে সন্তÍুষ্ট হতে না পেরে বস্তার মুখ খোলা হয়। নীল রঙের পলিথিন মোড়া বোতল সদৃশ্য কিছু বস্তুর উপস্থিতি সন্দেহ বাড়িয়ে দেয়।

অবশেষে পলিথিন খোলা হলে এতে ফেনসিডিল পাওয়া যায়। বিস্তারিত জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort