বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

সোনারগাঁয়ে ৪৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৫.৪০ এএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে মাছের খাবার সরবরাহের আড়ালে পাচারের সময় ৪৩ কেজি গাঁজার একটি বড় চালানসহ জুয়েল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ্ম রবিবার রাতে জেলার সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে গাঁজাসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় আটককৃত জুয়েল কুমিল্লা জেলা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

 

অভিযানের নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাছের খাবার সরবরাহের আড়ালে কুমিল্লা থেকে বিপুল পরিমান মাদকের চালান নিয়ে দুই টনের একটি ট্রাক (সিলেট মেট্রো ১১-১৭০৬) নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আসছে এমন সংবাদ পেয়ে মধ্য রাতে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। রাত দুইটায় ট্রাকটি টোল প্লাজা অতিক্রম করার সময় পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করে।

 

এসময় পুলিশ তাকে আটক করে ট্রাকে তল্লাশি চালায়। এক পর্যায়ে ট্রাকে থাকা মাছের খাবারের অনেকগুলো বস্তার মধ্যে ছয়টি বস্তা থেকে তেতাল্লিশ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য আট লক্ষ ষাট হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী জুয়েলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort