শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে আহত

  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩.৪৬ এএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শক্রতা ও আধিপত্য বিস্তারের জের ধরে শুক্রবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে কুপিয়ে মারাত্মক আহত করেছে বিএনপি নেতা ও নব নির্বাচিত কাঁচপুর ইউপি সদস্য মনিরুজ্জামান মনু ও তার সন্ত্রাসীরা। আহত স্বেচ্ছাসেবকলীগ নেতাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানান, উপজেলা কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবুল গতকাল শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে কাঁচপুর কলাপট্টি এলাকায় তার মার্কেটের স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে প্রবেশ করেন। এসময় আগে থেকেই ওৎপেতে থাকা বিএনপি নেতা ও নব নির্বাচিত কাঁচপুর ইউপি সদস্য মনিরুজ্জামান মনু’র নেতৃত্বে তার ছোট ভাই মিজান, জামান, মনির, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী মুমিন ওরফে ডাকাত মুমিন, ডাকাত রেজাউল ও নুরুজ্জামান ছুরি ও চাপাতি নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করে বাবুল হোসেনকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে কাঁচপুর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন খাঁন জানান, গত বুধবার সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমরের নির্দেশে ইউপি সদস্য মনু তার লোকজন নিয়ে কাঁচপুর ট্যাক্সি স্ট্যান্ড দখল করতে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল ও অন্যান্য নেতারা বাঁধা দেন। সে ঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে বাবুলকে একা পেয়ে কুপিয়ে মারার চেষ্টা চালায়।

এ ব্যাপারে বাবু ওমরের সাথে যোগাযোগ করলে তিনি তার মোবাইল ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort