বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

সোনারগাঁয়ে টাইগার গ্রুপের ৬ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৩.২৪ এএম
  • ৪০২ বার পড়া হয়েছে

 সোনারগাঁয়ে “টাইগার গ্রুপ” লিডার বাবুসহ ৬ কিশোর দলের সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ আগষ্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর তাদের তল্লাশি করে ৪টি ছোরা, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টীলের চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁয়ের কাঁচপুরের রহিমের ছেলে বাবু, একই এলাকার মৃত কেনু মিয়ার ছেলে মো. বাসেল, একই এলাকার মো. ওলির ছেলে মো. ইব্রাহীম, কাঁচপুরের সেনপাড়া এলাকার জুয়েলের ছেলে আশিক, চাঁদপুর জেলার কচুয়ার গোতপুর এলাকার বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান ও রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকার ইয়াছিন মোল্লার ছেলে মো. রাকিব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। তারা নিজেদেরকে কিশোর গ্যাং টাইগার গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। গ্রেপ্তারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ঘটনাস্থলে ছোরা, সুইচগিয়ার চাকু, স্টীলে চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। এরই প্রেক্ষিতে র‍্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বর্ণিত কিশোর গ্যাং এর সদস্যদের সকল আলামতসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort